ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দৈনিক সংবাদের সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে এম এ কুদ্দুসের অকস্মাৎ ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান তার শোকবার্তায় বলেন, এম এ কুদ্দুসের মতো সাংবাদিক ও সংগঠক আরো বেঁচে থাকলে সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু গণমাধ্যমের বেদনাবিধুর বিয়োগান্তক ঘটনা।