বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঢাকা-৪ আসনের ফলাফলে হাইকোর্টের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

পোলিং এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আসনের আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমের রিটে মঙ্গলবার প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী সানজিদা খানমের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

মারধরের ভিডিওচিত্র আজ আদালতকে দেখানো হয়েছে। সেখানে দেখা গেছে, লোকজন নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন নিজে মারপিট করছেন। তা ছাড়া কেন্দ্রভিত্তিক যে ফলাফল দেওয়া হয়েছে, সেই ফলাফলের কাগজে (রেজাল্টশিট) সানজিদা খানমের পোলিং এজেন্টদের কোনো স্বাক্ষর ছিল না। ভোটের দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে সানজিদা খানম ভোটে এগিয়ে আছেন
এরপর আর কোনো আপডেট ছিল না। কেন্দ্রভিত্তিক ফলাফলও দেওয়া হয়নি। পরে সকালে এই প্রার্থী জানতে পারেন, স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’এই আইনজীবী বলেন, ‘এর পরপরই ১৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্ত করতে সানজিতা খানম রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন।
কী আদেশ দিয়েছেন হাইকোর্ট, জানতে চাইলে আইনজীবী সাজু বলেন, ‘১৮টি ভোটকেন্দ্র নিয়ে ওঠা অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এসব কেন্দ্রে কেন পুনর্নির্বাচন দেওয়া হবে না এবং পুনর্নির্বাচন না দেওয়াটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।’প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগ তদন্ত করতে। তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টের রেজিস্ট্রারের দপ্তরে দিতে বলা হয়েছে।

  সানজিদা খানমসহ ঢাকা-৪ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। বিজয়ী ঘোষণা করা আওলাদ হোসেন ছিলেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক ছিল ট্রাক। এ ছাড়া এ আসনে বর্তমান সংসদ সদস্য সৈয়দ আওলাদ হোসেন বাবলা এবারও জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।


এই বিভাগের আরো খবর