শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

তাড়াশে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সাব্বির মির্জা,(তাড়াশ)
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ২:২২ অপরাহ্ন

দিন-রাতে সুবিধামতো সময়ে মানুষ যাচ্ছে মার্কেটে। বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতার শোরগোলে জমজমাট হয়ে উঠেছে উপজেলা শহরসহ বিভিন্ন হাট-বাজারের দোকানগুলো। বিশেষ করে তাড়াশ পৌর শহরে ঈদ সামনে রেখে বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোতে। ফুটপাত থেকে শুরু করে শহরের সব শ্রেণির দোকানেই নেমেছে ক্রেতার ঢল। তবে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। তাড়াশ পৌর শহরের আজাহার আলী মার্কেট, সরকার প্লাজা, শফিকুল ইসলাম শফি মার্কেট, বিউটি বস্ত্রলয় দোকানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা।

বিক্রেতারা বলেন, ১০ রমজানের পর থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে অনেক কষ্ট হচ্ছে। আগামী কয়েকদিনে কেনাকাটার ভিড় আরও বাড়বে। এবারে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। ঈদের পোশাক এক হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা। মেয়েশিশুদের পছন্দের তালিকায় রয়েছে লং ফ্রক ও পারর্টি ফ্রক। এ ছাড়া দোকান গুলোতে উঠেছে লেহেঙ্গা ও লং কামিজ। গরমকে সামনে রেখে ছেলেশিশুদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি টি-শার্ট ও বাবা স্যুট। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের প্যান্ট। তবে শিশুদের পোশাকের দাম আকাশছোঁয়া। ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা। তবে প্রতিবারের মতো এবারও ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবির সমাহার দেখা গেছে দোকান গুলোতে। তবে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে খাদি পাঞ্জাবির জোগান ও চাহিদা উভয়ই বাড়ছে।

পোশাক ছাড়াও জুতা ও প্রসাধনীর দোকানে ভিড় বাড়ছে। অনেকে পোশাকের সঙ্গে ম্যাচিং জুয়েলারিও কিনে নিচ্ছেন। এদিকে তাড়াশে নিম্ন আয়ের মানুষের কেনাকাটার পৌর শহরের ডিগ্রীকলেজ গেটের পশ্চিম পাশে ফুটপাতের দোকানগুলোতেও ভিড় রয়েছে। নিম্ন আয়ের মানুষ তাদের সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক কিনে নিচ্ছেন এসব দোকানগুলো নেমেছে ক্রেতার ঢল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, তাড়াশ পৌর শহরের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। কেনাকেটা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহবুবুর রহমান, সেলিম রেজা, ছোটন আহমেদ, ফারুক আহমেদ জানান, তাড়াশে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হলেও দোকানগুলোতে ক্রেতাদের পদচারণায় ক্রমশ জমে উঠছে। ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা। তবে অতিরিক্ত দামে ক্ষুব্ধ ক্রেতারা।

উপজেলার বাজারের গলিতে মানুষের চাহিদা পূরণে অস্থায়ী দোকানগুলোতে ছিল নিম্ন আয়ের মানুষের ভিড়। অনেকে তাদের শিশুসন্তানদের নিয়েও এখানে এসেছেন। দেখে-শুনে, দরদাম করে কিনেও নিচ্ছেন প্রয়োজনীয় কাপড়চোপড়। ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, প্রসাধনী, জুতা এবং পোশাকের প্রতি আগ্রহ থাকে বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও প্রসাধনী ক্রয়ে ক্রেতাদের ভিড় কিছুটা কম হলেও জুতা ও কাপড়ের মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত সরগম।

তাড়াশ বাজারের জান্নাতি ফ্যাশানের মালিক মাসুদ রানা জানান, এবার ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন এসেছে। গরমকে প্রাধান্য দিয়ে ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। শিশুদের পোশাকের পাশাপাশী থ্রিপিস ও পাঞ্জাবির চাহিদা রয়েছে।’ বিউটি বস্ত্রলয়ের মালিক সবুজ আহমেদ জানান,মেয়েদের থ্রিপিস বেশি বিক্রি হচ্ছে। সব কিছুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব কাপড়চোপড়ের ওপরও পড়েছে।

তাড়াশ বাজারের সরকার বস্ত্র বিতানের আতাউর রহমান জানান, ক্রেতাদের রোজার শেষের দিকে সব সময় মার্কেট করতে দেখা যায়। কিন্তু এবার ভিন্ন। মাসের শুরুতেই কেনাকাটার মনোযোগ দিয়েছে। সুমাইয়া জাফরিন দোকানের মালিক আরিফ আহমেদ জানান, ছেলেদের পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট, মেয়েদের থ্রিপিস, ফ্রক, স্কার্ট ও শিশুদের শার্ট-প্যান্ট, পাঞ্জাবি-পাজামাসহ নানা নজরকাড়া পোশাকের চাহিদা বেশি।তাড়াশ বাজাওে কেনাকাটা করতে আসা আলীম হোসেন ও হাসিনা পারভীন বলেন, গত বছরের তুলনায় প্রতি পোশাকে ৩শ’ থেকে ৫শ’ টাকা বেড়েছে। বাচ্চাদের জন্য কাপড় কিনেছি, আগে হাজারের নিচে হলেও এবার হাজার টাকার ওপরে গিয়ে কিনতে হচ্ছে

তাছাড়া মার্কেটগুলোতে পুরুষ, মহিলা এবং শিশুদের পোশাকের আলাদা আলাদা দোকান, জুতার দোকান, কসমেটিকসহ সব প্রকার দ্রব্যসামগ্রীর দোকান রয়েছে। তবে বিক্রেতারা পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি রাখছেন বলে অনেক ক্রেতা অভিযোগ করেন।


এই বিভাগের আরো খবর