বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১২ অপরাহ্ন

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

আজ ‎শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় শোডাউনটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সদরের প্রধান বাজারে দোকানি, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।
‎‎আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার দেশ।”
‎‎তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।‎
‎এ সময় উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, জেলা কৃষকদলের সদস্য খাইরুল মেম্বার, বিএনপি নেতা সামসুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফায়জুল, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলনেতা মোজ্জাফর, এন্তাজ, নুরুল ইসলাম, সিহাব, পানানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর