বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তাহিরপুর থানা পুলিশের অভিযান: বালুমহাল আইনে মামলা, ৩ আসামি আদালতে সোপর্দ

প্রীতম দাস, সুনামগঞ্জ 
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

​সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনা বিরোধী এক বিশেষ অভিযানে দুই জন এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের পুরাতন ‘সেইভ’ নৌকা জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সরাসরি দিক-নির্দেশনায় এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে রতন মিয়া (২৫), আমবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মনির (১৯),।

​পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-৮ এবং জি আর নং-৩৮ (তারিখ: ১৭/০২/২০২৬)। মামলার এজাহারভুক্ত এই আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আজ (বুধবার) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর