মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ত্রিশালে বীরমুক্তিযোদ্ধা আবুল মনসুর আহাম্মেদের কবর জিয়ারত করলেন ডা. লিটন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন শুক্রবার ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা, দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আবুল মনসুর আহাম্মেদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। একইসঙ্গে ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রুহুল আমিনের কবরেও জিয়ারত ও দোয়া করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য মুরব্বি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল মনসুর আহাম্মেদ ছিলেন একজন ত্যাগী ও আদর্শবান রাজনীতিক। তিনি আজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ত্রিশালের উন্নয়নে কাজ করে গেছেন। তার মতো নেতাদের ত্যাগ ও আদর্শ আমাদের রাজনীতিতে পথ দেখায়।”

তিনি আরও বলেন, “আজ দেশের গণতন্ত্র চরম সংকটে। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”

এরপর ডা. লিটন ত্রিশাল উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় বক্তব্যে তিনি বলেন, “ত্রিশাল একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ত্রিশালকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।”

পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে ডা. মাহবুবুর রহমান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর