শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দাম কমল পেঁয়াজের, বাড়ার দায় ক্রেতাদের

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে আতঙ্ক ছড়ানোয় রাজধানীর বাসিন্দাদের অতিরিক্ত কেনাকাটার কারণে পেঁয়াজের দাম দুই দফা বাড়লেও এখন নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমেছে। গত দুইদিনে খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা এবং পাইকারিতে ৭ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন ভালো মানের হালি পেঁয়াজে ভরপুর। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম। যে কারণে দামও কমে গেছে। ক্রেতারা আবার অস্বাভাবিক আচরণ না করলে সহসা পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের খুচরা পর্যায়ে কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা। দু’দিন আগে এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকা, যা দু’দিন আগে ছিল ৩৫ টাকা।

মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, পাইকারিতে দাম বাড়ায় দু’দিন আমরা পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি করেছি। এখন পাইকারিতে দাম কমেছে। এ কারণে আমরাও দাম কমিয়ে ৩৫ টাকা কেজি বিক্রি করতে পারছি।

রামপুরার ব্যবসায়ী মিলন শেখ বলেন, পেঁয়াজের দাম কখন কী হয় বলা মুশকিল। দু’দিন আগেই দু’দফা দাম বেড়ে কেজি ৪০ টাকা হয়েছিল। এখন আবার দাম কমে ৩৫ টাকা হয়েছে। দাম কমলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। দু’দিন ধরে পেঁয়াজের বিক্রি নেই বললেই চলে। এ অবস্থা থাকলে সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

তিনি বলেন, কঠোর লকডাউনের খবরে যেভাবে পেঁয়াজের দাম বেড়েছিল, তাতে ধারনাও করতে পারিনি দু’দিনের মধ্যে দাম কমে যাবে। এমনি ব্যবসার পরিস্থিতি ভালো না। এ পরিস্থিতে পেঁয়াজ কিনে লোকসান গুনতে হচ্ছে। আমাদের কষ্ট দেখার মতো কেউ নেই।

কারওয়ানবাজারের ব্যবসায়ী গৌতম বাবু বলেন, পাইকারি বাজারে এখন যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার সবই হালি পেঁয়াজ। বাজারে ভালো মানের এই পেঁয়াজের প্রচুর সরবরাহ রয়েছে। কিন্তু ক্রেতা খুব কম। এ কারণে দাম কমে গেছে।

তিনি বলেন, এর আগে লকডাউন আতঙ্কে ক্রেতারা বাড়তি পরিমাণে পেঁয়াজ কিনে রেখেছেন। যে কারণে এখন তারা পেঁয়াজ কিনছেন না। দু’দিন বাড়তি কেনার কারণে পেঁয়াজের একটু দাম বেড়ে ছিল। বিক্রি কমে যাওয়া দামও কমেছে।

পেঁয়াজের এই পাইকারি বিক্রেতা আরও বলেন, এখন পাইকারিতে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকা। রোজার আগে পেঁয়াজের দাম নতুন করে বাড়ার সম্ভাব না খুব কম। বরং কেজিতে দাম আরও এক-দুই টাকা কমতে পারে।


এই বিভাগের আরো খবর