বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

দীর্ঘদিন ফল সতেজ থাকবে যে উপায়ে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ডিপ ফ্রিজে অনেক খাবারই আমরা দীর্ঘদিনের জন্য রেখে দিই। তবে সব খাবার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। তাতে সেগুলোর পুষ্টি ও খাদ্যমান নষ্ট হয়। তবে অনেকেই জানেন যে ডিপ ফ্রিজেও কিছু ফল দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়।

কীভাবে? চলুন জেনে নেওয়া যাক :

১. কলা

মিষ্টি এই ফল আশ্চর্যজনকভাবে জমে যায়, বিশেষত যখন সেগুলো অতিরিক্ত পাকা শুরু করে। কলার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। আপনি কলা ক্রিমি স্মুদি, আইসক্রিম বা বাড়িতে তৈরি কেকের জন্য প্রাকৃতিক মিষ্টি হিসাবে ব্যবহার করতে পারেন।

২. বেরি

স্ট্রবেরি, ব্লুবেরি এবং মালবেরির মতো বেরিগুলো অনায়াসে জমে যায়। একটি এয়ার টাইট বক্সে সংরক্ষণ করার আগে বেরিগুলোকে ধুয়ে শুকিয়ে নিন। এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এগুলো স্মুদিতে মেশাতে পারেন, এছাড়া প্যানকেকের জন্য সিরাপ তৈরি করতে পারেন বা দইয়ের সঙ্গে যোগ করে খান।

৩. পেয়ারা

সুস্বাদু পেয়ারা ফ্রোজেন করতে পারবেন। একেকটি পেয়ারা চার টুকরো করে দিন, চাইলে পেয়ার বীজ বাদ দিতে পারেন কিংবা রাখতেও পারেন। এরপর এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করুন। যখন খাবেন তখন ডিফ্রোস্ট করে স্মুদি, চাটনি বা জুস তৈরিতে ব্যবহার করতে পারবেন। অফ-সিজনে ফ্রোজেন পেয়ারা দিয়ে টোস্টের জন্য জ্যাম তৈরি করতে পারবেন।

৪. পেঁপে

অত্যধিক পাকা পেঁপে প্রায়ই ফেলে দেওয়া হয়, কিন্তু এই অপচয় রোধে তা ফ্রোজেন করতে পারেন। পেঁপে ভালো করে ধুয়ে খোসা ও বীজ ছাড়িয়ে নিন। এরপর ছোট কিউব করে কেটে জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। ফ্রোজেন পেঁপে সকালের স্মুদি বা রিফ্রেশিং ডেজার্ট হিসাবে উপযুক্ত।

৫. আঙুর

হ্যাঁ, আঙুরও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন! প্রথমে আঙুরগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর এয়ার টাইপ বক্সে সংরক্ষণ করুন। এগুলো ফ্রুটি, ঠান্ডা পাঞ্চের জন্য ল্যাসিস বা মোজিতোসে ব্যবহার করতে পারেন। লেবুর রস এবং চিনি দিয়ে ফ্রোজেন আঙুর টস করে সুগার-কোটেড আঙুর তৈরি করুন। এটি খেতেও বেশ মজার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর