বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

দুর্গাপুরে মন্দির-গীর্জা পরিদর্শনে জামায়াত নেতারা, শান্তিপূর্ণ বসবাসের আশ্বাস

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন

সম্প্রতি সারাদেশে বিজয় উৎসবের নামে ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সেই সাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ সহবস্থানের আহ্বানও জানান জামায়াত নেতৃবৃন্দ।

জানা গেছে, উপজেলার বেশ কয়েকটি হিন্দু অধ্যুষিত এলাকা, মন্দির ও গীর্জা পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে কোথাও কোনো সহিংস ঘটনার খবর পাননি তারা।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়ইল মন্দির পরিদর্শন ও সনাতনী ধর্মাম্বলীদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় সনাতনী ধর্মালম্বী নেতা শীতল মাস্টার, বীরেন সরকার, দিনা প্রামানিক, বিজয় সরকার, সুকুমার প্রামানিক, অজিত প্রামাণিক, অন্তর প্রামানিক, নুকুল কুমার, প্রদীপ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও পানানগর ইউনিয়নের ধরমপুর মোড়ে গ্রামবাসীর সাথে মতবিনিময় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, যুবদল নেতা সুজন ও রিগেন প্রমূখ। এরপর পানাগর ইউনিয়নের মহিপাড়া গির্জায় আদিবাসী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গির্জার ফাদার সুব্রত পিউরিফিকেশন ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন। রাতে পানানগর ইউনিয়নের খাসখামার গ্রামের সাধারণ জনগণের সাথে মতবিনিময় করা হয়েছে।

এ সময় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামিম উদ্দিন, সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার ইয়াছিন আলী প্রামানিক ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এর আগে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে মতবিনিময় করেন।


এই বিভাগের আরো খবর