বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎দুর্গাপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

‎‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

দলের ভেতর সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের অপতৎপরতা রুখে সংগঠনকে শক্তিশালী করার আহ্বানে রাজশাহী দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ । আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪ টার দিকে সিংগা হাটের মাঠ থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভার আয়োজন করে।

‎দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হকের সভাপতিত্বে, পথসভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু। পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন। তিনি তার বক্তব্যে বলেন, “দলের ঐক্য নষ্ট করার জন্য কিছু দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দলের ভেতরে বিভাজন সৃষ্টি করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করছে। যারা দলের দুর্দিনে পাশে ছিল না। আজ তারা টাকার জোরে নেতৃত্বে আসতে চাইছে।

‎তিনি আরও বলেন, “দলীয় ঐক্য রক্ষা করতে হলে আওয়ামীলীগের আব্দুস সাত্তারের মত অনুপ্রবেশকারী ও দখলদারদের চিহ্নিত করে দলে থাকার অযোগ্য ঘোষণা করতে হবে। তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল হিসেবে কাজ করছে, তাদের কারনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

‎তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও স্বজনপ্রীতির কোনো স্থান নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূলের ঐক্যই বড় শক্তি। “যারা দলে বিভক্তি সৃষ্টি করছে, তারা আসলে ফ্যাসিস্ট হাসিনার হাতিয়ার হিসেবে কাজ করছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

‎এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন, পৌর  বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, বিএনপি নেতা গোলাম মর্তুজা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হাসান মিরুন, উপজেলা যুবদলের নাহিদুল হক বিদয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা যুবদলের সদস্য রেন্টু, মজনুর রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মুনসুর রহমান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবু কালাম ও সদস্য সচিব রিপনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান।


এই বিভাগের আরো খবর