বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎দুর্গাপুরে সার পাচারের সময় জনতার হাতে আটক ব্যবসায়ী

‎মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

‎রাজশাহীর দুর্গাপুরে সার পাচারের সময় ২০ বস্তা ডিএপি সারসহ  জনতার হাতে আটক হয়েছে তাহাজ্জাক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ছয়টার  দিকে উপজেলার মাড়িয়া গ্রামে তাকে আটক করে স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, সার পাচারকারী তাহাজ্জাক মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীনের ম্যানেজার। প্রতিদিনের ন্যায় সে সকালের দিকে গোডাউন থেকে সার বেশি দামে বিক্রয় করার জন্য বাঘমারা উপজেলার তাহেরপুর বাজারে পাচার করছিলো। এসময় তারা সার গুলো জব্দ করে এবং ম্যানেজার তাহাজ্জাককে আটক করে রাখে। পরে ঘটনাস্থলে আসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মমিন উদ্দিন এসময় তাকেও অবরুদ্ধ করে রাখে কৃষক জনতা। পরে  পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎স্থানীয় কৃষক আ: ছালাম অভিযোগ করে বলেন, ডিলার নাজিম এলাকার কৃষকদের সার না দিয়ে বেশি দামে আশেপাশের উপজেলায় বিক্রি করে। তার কাছে আমরা সার নিতে গেলে সে বলে সার নাই তবে ওই সার গুলো পাশের খুচরা ব্যবসায়ীর কাছে পাওয়া যায়। আর সেই সারের দাম সরকারি বেধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়। তার এ সার পাচারের কাজে সহায়তা করে ম্যানেজার তাহাজ্জাক।

‎আরেক কৃষক আহাদ বলেন, ডিলার নাজিমের সার পাচারের প্রধান ব্যক্তি এ তাহাজ্জাক। শুধু তাই নয় আমি কিছুদিন আগে ডিলার নাজিমের কাছে সার নিতে গেলে সে একবস্তা ডিএপি সারের দাম চায় ১৪শ টাকা। সে বলে বাহিরের দোকানে দাম ১৫ শ টাকা আমার কাছে নিচ্ছো ১শত টাকা তাও কম পাচ্ছো। তবে সরকারি এক বস্তা ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা। সে প্রতিনিয়ত আমাদের কৃষকদের সাথে প্রতারণা করছে। অবিলম্বে তার ডিলারসীপ বাতিলের দাবি জানায়।

‎তবে এসব অভিযোগ অস্বীকার করে মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীন বলেন, আটক সার গুলো আমার না। আমার বিরুদ্ধে কৃষকরা যা বলছে সেসব মিথ্যা ভিত্তিহীন। সব কৃষকদের আমি সার দিয়ে থাকি।

‎এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশানার (ভূমি) লায়লা নূর তানজু জানান, সার পাচারের সময় স্থানীয় কৃষকরা সারসহ পাচারকারীকে আটক করে রাখে। আটকের খবর শুনে সেখানে আমি যায় এরপর ভ্রাম্যমাণ আদালতে পাচারকারীর ১০ হাজার টাকা জরিমানা করি। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর