রাজশাহী দুর্গাপুরে হাসিবুল হত্যার জের ধরে আজ (১০ আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহতদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওয়াজেদ আলী (৬৫) মারাজান। আহত আরও দুজন ওয়াজেদ আলীর ছেলে মাসুম (৩০) ও তার স্ত্রী লাইলী বেগম (৫০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের বিলের পশ্চিম পাশে ওয়াজেদ (৬৫) তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগম সহ নিজ পান বরজে আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে কাজ করছিলেন এ সময় প্রতিপক্ষ একই গ্রামের একরামুল ( ৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০), মান্নান ( ৫৫), সহ ১০ থেকে ১৫ জন তাদের হাতে থাকা লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা দিয়ে ভিকটিমদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ভিকটিম ওয়াজেদ আলীর মাথায় রক্তাক্ত জখম, হাতের কব্জি এবং পায়ে আঘাত করে। তার স্ত্রী লাইলী বেগম এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে। স্থানীয়রা দ্রত উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় পথের মধ্যে ওয়াজেদ আলী (৬৫) মারাজান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোন এজাহার দায়ের হয়নি। তবে আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।