বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান কমেছে ভোগান্তি, জনমনে প্রশান্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের পতনের পর চিকিৎসা সেবায় আলোর মুখ দেখছে দুর্গাপুর উপজেলাবাসী। বদলে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার পুরো চিত্র। যোগ হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও লোকবল। সংকট কাটিয়ে স্বচ্ছল হয়েছে কোটি কোটি টাকা মূল্যের বিশেষায়িত রোগ নিরূপন যন্ত্রগুলো। সেবার মানে আমূল পরিবর্তন ঘটেছে বললেন সেবা নিতে আসা রোগীরা।

সেবা নিতে আসা কয়েকজনের কাছ থেকে খোজ নিয়ে জানাযায়, উপজেলা বৃহত্তর কোন বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান না থাকায় এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপরেই প্রত্যক্ষভাবে নির্ভর করতে হয় প্রায় ৩ লক্ষ্য উপজেলাবাসীকে। কিন্তু বিগত বছরগুলোতে নানা অনিয়ম দুর্নীতি অবহেলায় প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হয়েছে এই হাসপাতাল। প্রাথমিক চিকিৎসা ছাড়া অধিকাংশ রোগীদের ছুটতে হতো শহরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় সরকারি হাসপাতালে সব রোগের একই ধরনের ঔষধ মিলতো। কিন্তু বর্তমানে মিলছে বিভিন্ন রোগের দামি দামি ঔষধ। আবার উল্লেখযোগ্য কিছু রোগের পরিক্ষা ছাড়া সবই করতে হতো বাহিরে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে ব্যাপক পরিবর্তন স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো সিস্টেমে। এখন সব গুলো পরিক্ষা হাসপাতালেই হচ্ছে।

এছাড়াও গর্ভবতী ও গর্ভ পরবর্তী সেবা কেন্দ্র ক্যাঙ্গারু মাদার কেয়ার কেন্দ্র। মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম চালু। সিজারিয়ান সেকশন চালু। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সঞ্চালন করার ব্যবস্থা চালু করা হয়েছে। মিডওয়াইফ দ্বারা চব্বিশ ঘণ্টা নরমাল ডেলিভারি ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন আঙ্গিকে কনফারেন্স রুম সাজানো হয়েছে।

এদিকে আউটডোরে সুন্দর হেল্প ডেস্কে টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। অ্যাম্বুলেন্স এর ভাড়া একেবারে সিমিত করা হয়েছে। খাবারের মান বজায় রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। যার মাধ্যমে রান্নার পূর্বে ও পরে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষের সামনে বিশেষ অভিযোগ বক্স চালু করা হয়েছে যার মাধ্যমে ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখে সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে।

আলতাফ হোসেন নামের এক রোগী জানান, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছি। সাথে কোনো টাকা ছিল না কখনো কল্পনাও করেনি হাসপাতাল থেকে সকল ঔষধ বিনামূল্যে ও সুন্দর খাবার পরিবেশন করা হবে। সবকিছু মিলিয়ে বিনামূল্যে অনেক ভালো চিকিৎসা পাচ্ছি আমি।

রোগী আলেয়া বেগম জানান, আগে হাসপাতাল থেকে সর্বোচ্চ গ্যাসের ওষুধ পাওয়া যেত। সকল রোগের অধিকাংশ সময়ে একই ওষুধ দিত। সেদিন ৫ টাকার একটি টিকিট কেটে ডাক্তারের কাছে গেলাম। ভাবলাম যে ওষুধগুলো লাগবে সেগুলো বাহির থেকে কিনব। কিন্তু অবাক হলাম তিনি কাউন্টারে যেতে বললেন ওষুধের জন্য। সকল ওষুধগুলো বিনামূল্যে দিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোহাম্মাদ রুহুল আমিন দৈনিক আমার দেশকে জানান, সদ্য কয়েকদিন হলো আমি এই হাসপাতালের টিএইচও এর দায়ীত্ব পেয়েছি। সেবার মান আরও বাড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করেছেন হাসপাতালের বিভিন্ন নতুন সেবা চালু হয়েছে। আরো অনেক নতুন কর্মপরিকল্পনা রয়েছে আমাদের হাসপাতালের জন্য। ভালো কিছু করতে পারলে নিশ্চয়ই সাধারন মানুষের দোয়া আমার কাছে সবথেকে বড় পাওয়া হবে।


এই বিভাগের আরো খবর