রাজশাহী দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ হাজার ৮১জন ব্যক্তির মধ্যে ১০ (দশ) কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে দুর্গাপুর পৌরসভা চত্তরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সুমন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, দুর্গাপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শাহাবুল হক সহ পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।