বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেড় মাস ধরে বিদ্যুৎহীন নালিতাবাড়ী মডেল মসজিদ : মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায়

মনিরুজ্জামান মনির, শেরপুর
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করছেন বলে অভিযোগ করেছেন নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয় মুসল্লীগণ।

জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ মডেল মসজিদ টি গণপূর্ত বিভাগ, উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও এলাকায় ২০২৩ সালে নির্মাণ কাজ সমাপ্ত করার পর, সেবছরই ১৭ এপ্রিল এটির উদ্বোধন করা হয়।
তখন থেকেই মডেল মসজিদ কাম সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
কিন্ত প্রায় সাড়ে ৮ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় গত দেড় মাস আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিপিডিবি।
সে থেকে গত দেড় মাস মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়ে আসছিলেন স্থানীয় মডেল মসজিদের মুসল্লীরা। পরে গত দুদিন আগে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে প্রিপেইড মিটার সংযোগ দিয়েছে বলে জানিয়েছেন মসজিদটির খতিব ও ইমাম মুফতি তৈয়ব আলী আকন্দ।
তিনি বলেন, সরকারি বরাদ্দ না থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেড় মাস ধরে আমরা বিদ্যুৎহীন অবস্থায় আছি। পরে দুদিন আগে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দুয়েকটি বাতি জ্বালানোর জন্য ও একটু অজুর পানির ব্যবস্থা করার জন্য প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।

এবিষয়টি ইউএনও ও উপপরিচালক অবগত বলেও তিনি জানান।তিনি নতুন সরকারের কাছে দাবি জানান যাতে বিষয়টির দ্রুত স্থায়ী সমাধান হয়।

ওই এলাকার এক মুসল্লী বলেন, আমাদের মডেল মসজিদে প্রায় দুই মাস যাবত কোন বিদ্যুৎ নাই। আমরা মোমবাতী জ্বালিয়ে নামাজ পড়ি। পানি না থাকায় অজু করতে কষ্ট হয়। ” সরকার যাতে পুনরায় লাইন সংযোগ দেয়।যাতে আমরা ঠিক ভাবে নামাজ পড়তে পারি।

আরেক মুসল্লী নাজমুল আহসান কবির বলেন, সরকার যাতে দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়। রমজান মাসে আমাদের নামাজ পড়তে খুবই সমস্যা হচ্ছে। ”

এব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমেনের সাথে কথা বললে তিনি জানান, ৮ লাখ ২৮ হাজার টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ইউএনও মহোদয়ের নির্দেশে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি বিদ্যুৎ সংযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকারের পরিশোধ করার কথা বাকি বিল স্থানীয় কমিটির মাধ্যমে কালেকশন করে পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু আমাদের কিছু মসজিদ জনবহুল এলাকায় না হওয়ায় এমন সমস্যা হয়েছে। তবে আমি কিছু টাকা ম্যানেজ করে বিপিডিবি কে অনুরোধ করেছিলাম পবিত্র রমজান পর্যন্ত সংযোগ চালু রাখতে। বর্তমানে আমার জানা মতে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। “


এই বিভাগের আরো খবর