বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নওগাঁর রাণীনগরে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘট

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
রবিবার, ৫ মে, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নওগাঁ জেলা সদরের দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ বছরের জেল ও ১০লক্ষ টাকা জরিমানা করার প্রতিবাদে এবং হয়রানী মূলক ভ্রাম্যমান আদালতের মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নওগাঁ জেলা শাখার ডাকে, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট রাণীনগর উপজেলা শাখার আয়োজনে দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা প্রতিকী ধর্মঘট করেছেন রাণীনগর ঔষধ ব্যবসায়ীরা।

আজ রবিবার সকাল ১০টায় রাণীনগর বাজার বিজয়ের মোড়ে এ প্রতিকী অনশন ধর্মঘট করেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির রাণীনগর শাখার আহবায়ক আব্দুল কাদের পিন্টু’র সভাপতিত্বে প্রতিকী ধর্মঘটে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রগিস্ট নওগাঁ জেলা শাখার সদস্য কাজী রবিউল ইসলাম, রাণীনগর শাখার যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী মন্ডল সহ অনেকে।

বক্তারা বলেন, কোম্পানি ঔষধ তৈরি করছে, ডাক্তারগন প্রেসক্রিপশন করছে, ঔষধ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমরা দোকানে রাখলে আমাদের জেল জরিমানা করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয় । তারা আরো দাবি করে বলেন, ঔষধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে হবে। ঔষুধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।

চিকিৎসক কর্তৃক আনরেজিস্টার্ড প্রোডাক্টস, ফুড সাপ্লিমেন্টস্ প্রেসক্রিপশনে লেখা বন্ধ করতে হবে। দীর্ঘ ৩৯ বছর পর নতুন ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ তরিঘড়ি বাস্তবায়ন না করে সংশোধন করতে হবে। যত্রতত্র নিয়ম বহির্ভূত মুদি দোকানের মত ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও সদ্য যোগদানকৃত ঔষধ পরিদর্শক তোফায়েল আহমেদ কে অনতি বিলম্বে বদলি করার দাবিও জানান ।

আমরা আশা করছি ঔষুধ প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিবেন। এ দাবিগুলো মেনে নেওয়া না হলে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আরো কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান বক্তারা।


এই বিভাগের আরো খবর