শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নগরী সেজেছে রঙিন আলোয়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ২:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রঙবেরঙের আলোকচ্ছটায় ঝলমল করছে রাজধানি শহর। আলো দিয়ে তৈরি প্রিয় লাল-সবুজের পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই। বাঙালি জাতির স্মরণীয় দিন ১৬ ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবকে ঘিরেই এত আয়োজন। একাত্তরের এই দিনটিতে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সড়ক, স্থাপনা, ভবনগুলো সেজেছে লাল-সবুজসহ নানা রঙের বাতিতে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লাল-সবুজের পতাকার আবহে রঙিন বাতিতে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। বড় বড় ভবনগুলো যেন এক একটি বিশাল পতাকা। শুধু স্থাপনাই নয়, সড়ক পথও আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছে।

রাজধানীর সচিবালয়, রাজউক, বাংলাদেশ ব্যাংক, সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, নগর ভবন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, টিএসসি, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, শাপলা চত্ত্বরসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। আলোর ঝলকানিতে পুরো ঢাকা হয়ে উঠেছে বর্ণিল।

শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, জাহাঙ্গীর গেট সড়কের ডিভাইডার ও ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুনে রয়েছে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা ও জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা।

বর্ণিল সাজে সজ্জিত রাজউক ভবনের সামনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাসান আহমেদের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বিজয়ের মাস আমাদের কাছে অত্যন্ত গৌরবের মাস। রাজধানীজুড়ে এমন আলোর ঝলকানি আমাদের আরও উজ্জীবিত করে। মনে করিয়ে দেয় বিজয়ের রঙিন দিনটির কথা। অফিস শেষ হওয়ার পর এ পথটি দিয়েই যাই। আজ সন্ধ্যা হওয়ায় সুন্দরভাবে সাজানো এই দৃশ্যটি দেখলাম। বেশ ভালো লাগছে এমন সাজানো নগরী দেখে।

রাজধানী জুড়ে লাল-সবুজের আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এমন দৃশ্য দেখতে কেউ কেউ ঘুরতে বেড়িয়েছেন, কেউবা ক্যামেরাবন্দি করছেন নিজেকে।


এই বিভাগের আরো খবর