বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নন্দীগ্রামে জমির বিরোধে ভাই-ভাই মারামারি, চারজন হাসপাতালে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে দুই ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পরিবারে আপন ভাইদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার ঘটনায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামে চার ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহতরা হলেন- আগাপুর গ্রামের মৃত সহির আলীর ছেলে একরাম হোসেন (৬০) ও তার ভাই মাহাবুর মিয়া (৫৫)।

একইদিন ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে ভাই-ভাতিজার মারপিটে দুই ভাই আহত হন। তারা হলেন- শেখের মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ (৪১) ও তার ভাই ইব্রাহিম আলী (৩৫)।

স্থানীয় সুত্রে জানা গেছে, আগাপুর গ্রামে ঘটনার দিন বিকেল ৩টার দিকে জমিজমা সংক্রান্তে বাকবিতন্ডার একপর্যায়ে মাহাবুর ও একরামকে মারপিট করে তাদের ভাই আবুল হোসেন, মনসুর হোসেনসহ কয়েকজন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে একইদিন বেলা ১১টার দিকে শেখের মারিয়া গ্রামে জমিজমা নিয়ে ভাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। আব্দুল মজিদ ও ইব্রাহিমকে মারপিট করে তাদের ভাই নূর মোহাম্মদ-ভাতিজাসহ কয়েকজন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, পৃথক ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধিন আছেন। মারপিটের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর