বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নন্দীগ্রামে দই-মিষ্টির প্রতিষ্ঠানে ফের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
রবিবার, ২৩ জুন, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টি কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অর্থদণ্ডের পর এবার দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ওস্তাদি দধি ভান্ডারে ফের অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একটি প্রতিষ্ঠানে দু’দফায় জরিমানা করায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের অন্য দই মিষ্টি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা কিছুটা সতর্ক হয়েছেন।

গত শনিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ওস্তাদি দধি ভান্ডারের দোকানে তদারকি অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। ঈদ পরবর্তী সময়ে দই মিষ্টি উচ্চমূল্যে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওস্তাদি দধি ভান্ডারের মালিক হবিবর রহমান হবি’র ৩ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার।

এর আগে গত ১৪ জুন পৌর শহরের কলেজপাড়া-রহমাননগর এলাকার ওস্তাদি দই মিষ্টি কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির। কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 


এই বিভাগের আরো খবর