শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নন্দীগ্রামে ধানের শিষে পানি নেই, মাটি ফেটে চৌচির

আনোয়ার হোসেন,নন্দীগ্রাম (বগুড়া)
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

মৌসুমের সময় বেড়ে ওঠা ধানগাছে কৃষকের মন ভরে ওঠার কথা। কিন্ত তাদের মন ভালো নেই। তীব্র তাপপ্রবাহ ও ধানের জমির মাটিতে ফাটল ধরায় ফলন বিপর্যয়ের শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় কৃষকদের দিন কাটছে।

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুতের লোডশেডিং আর পানির অভাবে বোরো ধানের জমির মাটিতে ফাটল ধরেছে। উপজেলার বাদলাশন ও সিধইলসহ বেশকয়েকটি গ্রামের মাঠে পানির অভাবে প্রায় চারশো বিঘা জমির ধান নুয়ে পড়ছে। শুকিয়ে যাচ্ছে ধানের নতুন শিষও। বাদলাশন মাঠে নলকূপ বিরোধে পানি সেচ না দেওয়ায় মাঠের শতবিঘা ও সিধইল মাঠে প্রায় আড়াইশো বিঘা জমির মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে।

কৃষকেরা জানান, ধানে নতুন শিষ (ফুল) এলেও শুকিয়ে যাচ্ছে। এ সময় খেতে পর্যাপ্ত সেচ দিতে না পারলে ধানগুলো চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আধাপাকা ধানগুলো নষ্ট হয়ে ফলন বিপর্যয়ের শঙ্কা রয়েছে। তবে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। কিছু মাঠে ধান কাটা-মাড়াই চলছে। ভালো ফলন পেয়ে কিছু কৃষকের মন ভরছে ঠিকই। অন্যদিকে হাজারো কৃষক আধাপাকা আর নতুন শিষ নিয়ে দুশ্চিতায় আছেন।

কৃষি অফিস সুত্র জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৯ হাজার ৮২৩ হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৩৯৪ হেক্টর জমিতে ব্রি-ধান ৯০, কাটারি ৮ হাজার ২১৫ হেক্টর, ২ হাজার ১৮৫ হেক্টর বিনা-৭ এবং স্থানীয় জাত (মিনিকেট) ৭ হাজার ৭১৭ হেক্টর জমিতে চাষ হয়েছে। ব্রি-ধান ৯২, ব্রি-ধান ১০০, বিনা-২৫, সিনজেন্টা ও হাইব্রিড ধানের চাষ হয়েছে।

প্রখর রোদ ও লোডশেডিংয়ে উপজেলার বিভিন্ন গ্রামে পানির অভাবে বোরো খেত শুকিয়ে যাচ্ছে। অনেক জমির মাটিতে ফাটল ধরতে শুরু করেছে। কিছু মাঠে ধান আধাপাকা থাকলেও বেশিরভাগ মাঠে সবেমাত্র ধানগাছ থেকে শিষ (ফুল) বের হচ্ছে। এই সময় খেতে পর্যাপ্ত পানি না থাকলে বেশির ভাগ ধান চিটা হওয়ার উপক্রম হয়েছে।

আজ সোমবার বাদলাশন মাঠে বোরো ধানখেত পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। তিনি জানান, সেখানে নলকূপ বিরোধ নিরসনে কৃষকদের সঙ্গে কথা হয়েছে। পানির অভাবে ধানের শিষ শুকিয়ে চিঁটা হতে পারে। যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেগুলো কাটতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা আরও জানান, বাদলাশন বি-৫৪ গভীর নলকূপ এরিয়ার (স্কিম) মধ্যে আড়াইশ বিঘা জমি আছে। লাইসেন্স ছাড়া দুটি ডিপ মেশিন ছিল, সেগুলো বন্ধ করে দেওয়ায় এবং বিদ্যুতের লোডশেডিংয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক জমিতে ধানের নতুন শিষ এসেছে, সেগুলোতে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করতে আপাতত সব মেশিন চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর বাদলাশন এলাকার ৫৫জন কৃষকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ করা হয়। কৃষক রেজাউল শেখ, বাদশা মিয়া, মোতলেব, রাজু, আশরাফুল আলম, নজরুল, জাহিদুল, বুলু মিয়া, শাহাজান আলী, বাচ্চু মিয়াসহ অর্ধশত কৃষক অভিযোগ করেন, বাদলাশন বি-৫৪ গভীর নলকূপের নতুন অপারেটর আব্দুর রাজ্জাক নিযুক্ত হওয়ার পর থেকেই আগের কমিটির সদস্যদের জমিতে ঠিকমতো পানি সেচ দেন না।

নলকূপ এরিয়ার শতবিঘারও বেশি জমি পানি সেচ বঞ্চিত অবস্থায় রয়েছে। নলকূপ কমিটি পরিবর্তনের পর থেকেই এ অবস্থা। তারা নিজেদের জমিতে ঠিকমতো পানি দিলেও নলকূপ কমিটির সাবেক সদস্যদের জমির কথা ভাবছে না। কৃষকেরা নিরুপায় হয়ে প্রতিকারের জন্য স্থানীয় সংসদ সদস্য, বিএডিসি বগুড়ার সহকারী প্রকৌশলী (সওকা), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কৃষি অফিসার বরাবর অভিযোগের অনুলিপি দিয়েছেন। তারা বাদলাশন নলকূপের নতুন অপারেটর আব্দুর রাজ্জাককে পরিবর্তন করে ফসল রক্ষার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, বাদলাশন মাঠে নলকূপ বিরোধে জমিতে সেচ না দেওয়ার অভিযোগ পেয়েছি। দু’পক্ষের বিরোধ নিরসনের চেষ্টা করছি।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এরিয়ার সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) মো. রকিবুজ্জামান জানান, এ মুহূর্তে উপজেলায় ২২-২৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।

কিন্তু পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অর্ধেক। তাপপ্রবাহের কারণে লোডশেডিং বাড়ছে। যেসব এলাকায় কৃষিজমি বেশি। সেসব এলাকায় টানা ২ ঘণ্টার বেশি বিদ্যুৎ রাখার পরিকল্পনা রয়েছে।

 

 


এই বিভাগের আরো খবর