বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নন্দীগ্রামে মেয়রের শ্যালক মুন্সি গোলাপ মাদকসহ গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ মাদক কারবারি মুন্সি গোলাপকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক বিরোধী অভিযানে একই স্পট থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কুমিড়া পুলিশের অভিযানে একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক কারবারি মুন্সি গোলাপ পৌরসভার মেয়র ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের শ্যালক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান ফিরোজের ভাই। গোলাপ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাটলাল দিঘী-পাড়ার একটি পুকুরপাড়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে অভিযান চালিয়ে দুইজনকে এবং গুলিয়া কৃষ্ণপুর এলাকা থেকে চুরি-ছিনতাই সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার হাইস্কুল মোড় এলাকার আজাহার আলীর ছেলে গোলাপ হোসেন ওরফে মুন্সি গোলাপ (৪৮), তার মাদক সেলসম্যান উপজেলার রণবাঘা হাটলাল দিঘীপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং গুলিয়া কৃষ্ণপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মাসুদ রানা (৫০)।

আজ শুক্রবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে পৌর মেয়রের শ্যালক গোলাপসহ দুইজন ও ১৫১ ধারায় একজনকে বগুড়া আদালতে প্রেরণ করে পুলিশ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্সি গোলাপের বিরুদ্ধে থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সদর ইউনিয়নের হাটলাল দিঘীপাড়ার পুকুরপাড়ে অস্থায়ী একটি টিনের ঘর তুলে সেখানে বসে ইয়াবা, হেরোইনসহ মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন পৌর মেয়র আনিছুর রহমানের শ্যালক মুন্সি গোলাপ। সেলসম্যানের মাধ্যমে তরুণ ও যুবকদের হাতে মাদক পৌঁছে দিতেন। দিনদিন মাদকাসক্তের সংখ্যা বাড়তেই থাকে। শীর্ষ মাদক কারবারি গোলাপকে হাতেনাতে গ্রেপ্তারের জন্য সোর্সের মাধ্যমে নজর রেখেছিল পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হাটলাল দিঘীপাড়ার পুকুরপাড়ে সেই টিনের ঘরে মাদক বিক্রয়কালে অভিযান চালিয়ে মুন্সি গোলাপ ও তার সহকারী রফিকুলকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা নিজেদের হেফাজতে মাদকদ্রব্য রেখে বিক্রয় করতো এবং এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করছিল মর্মে অকপটে স্বীকার করেছে। কুমিড়া পুলিশের অভিযানে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


এই বিভাগের আরো খবর