শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নন্দীগ্রামে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপির সাবেক এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। সম্প্রীতি রক্ষায় রাত জেগে বিভিন্ন গ্রামে-বাজারে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিতে দেখা গেছে।

গতকাল রোববার রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল এলাকার প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে সাতটি পাড়ায় অন্তত তিন হাজার মানুষ বসবাস করেন। এরমধ্যে মাত্র দুই শতাধিক মুসলিম রয়েছে। সবচেয়ে বেশী সনাতন ধর্মাবলম্বীদের বসবাস করা এই এলাকার বাসিন্দা বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

বুড়ইল সরকারি প্রাথমিক স্কুল মাঠে আয়োজিত উন্মুক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ গৌর। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ইউপি সদস্য রশিদুল আলম, স্থানীয় রমনাথ কান্ত মাস্টার, লিটন চৌহান, রমেশ চন্দ্রসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, আপনারা যে দলই করেন আপত্তি বা কোনো ক্ষোভ নেই। দলমত নির্বিশেষে হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই, একসঙ্গে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। বিভেদ, হিংসা–প্রতিহিংসা ভুলে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয় কিংবা প্রতিহিংসা নয়। আমরা আপনাদের বন্ধু ও প্রতিবেশী। আপনাদের কোনো ক্ষতি হতে দিব না।


এই বিভাগের আরো খবর