শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নন্দীগ্রামে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল, ভোট গ্রহণ ৫ জুন

আনোয়ার হোসেন,নন্দীগ্রাম (বগুড়া)
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় ৪৯টি কেন্দ্রে আগামী ৫ জুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন অনলাইনে মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদে পাঁচজন হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, উপজেলা যুব সংহতির আহবায়ক সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল এবং সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. ইলিয়াস আলী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮৪১ জন। তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে।

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত আপিল দায়ের করা যাবে। ১৬ থেকে ১৮ মে আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং প্রতীক বরাদ্দ হবে ২০ মে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 


এই বিভাগের আরো খবর