বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎নবনির্বাচিত সংসদ অধ্যাপক নজরুল মন্ডলের সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মনজুর রহমান এবং নির্বাচন মনিটরিং কমিটির প্রধান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

‎শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

‎এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াত নেতা মাওলানা মনজুর রহমান। জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে প্রথমে জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে সাংগঠনিক কারণে ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রার্থীতা পরিবর্তন করে নুরুজ্জামান লিটনের পরিবর্তে মাওলানা মনজুর রহমানকে এই আসনে প্রার্থী করা হয়।

‎সদ্য অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা মনজুর রহমান। এই নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে (ধানের শীষ প্রতীকে) প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হোন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এই নির্বাচনে বিএনপির আরো দুই হেভিওয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিপুল পরিমাণ ভোট পান জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান। তবে প্রাপ্ত ভোটসংখ্যার অনুপাতে জামায়াতে ইসলামীর মনজুর রহমানের ধারেপাশেও ছিলেন না বিএনপির ওই দুই হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী। অন্যান্য দলের প্রার্থী ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আনুপাতিক সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের জামানত বাজেয়াপ্ত করেছেন।

‎নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় মাওলানা মনজুর রহমান ও জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান, পুঠিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, সেক্রেটারি আব্দুল আহাদ মন্টু, পুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আনোয়ার হোসেন ও সেক্রেটারি অধ্যক্ষ জুবায়ের মাসুম প্রমূখ।

‎ফুলেল শুভেচ্ছা জানানো শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সাথে এক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হলে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এই আহ্বানে সম্মতি দেন। এছাড়াও আগামী দিনে এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, হানাহানির রাজনীতি পরিহার সহ সামাজিক ও রাজনৈতিক বিভেদ দূর করে মানুষের জীবনমানের গুণগত পরিবর্তনে সকলের সাথে আলোচনা ও পরামর্শ নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর