বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নবীনগরের ছোট ভাইয়ের লাঠি আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মনির হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি কে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিতণ্ডার সৃষ্টির হয়। একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইল কে মাথায় আঘাত করে। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়েন।

পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয়রা জনান, দুই ভাইয়ের মধ্যে দির্ঘদিনযাবৎ জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলছিলো।এ বিষয়ের মিমাংসার জন্য আজ বুধবার বিকেলে গ্রাম্য সাহেব-সর্দারা বসার কথা ছিলো। তার আগেই আজ সকালে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করলে ছোটভাই লাঠি দিয়ে বড়ভাই কে আঘাতে করলে ঘটনাস্থলেই বড়ভাই ইসমাইল মৃত্যু বরণ করেন।অপরদিকে ঘটনার পর থেকে আলকাস ও তার পরিবারের লোকজন বাড়িছাড়া রয়েছে। নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে গোলযোগ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই বিভাগের আরো খবর