মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

নাজিরপুরে অবৈধ সার বিক্রি ,২জনকে জরিমানা ও কারাদন্ড প্রদান

নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রির অপরাধে গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় উপজেলার সাতকাছিমা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ ।

এসময় মোবাইল কোর্টে নিবন্ধন বিহীনভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে উপজেলার সাতকাছিমিয়া গ্রামের নবির উদ্দিন শেখের পুত্র মোঃ আলমগীর হোসেন শেখ (৫৪) ও একই এলাকার আঃ জলিল এর পুত্র মোঃ লোকমান হোসেন (৫৮)কে “সার ব্যবস্থাপনা আইন, ২০০৬” এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০,০০০/- টাকা অর্থদণ্ড ও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ভাবে সার ব্যবসা পরিচালনাকারী মোঃ আলমগীর হোসেনের দোকান থেকে ১,৬৩৫ কেজি ও মোঃ লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজি মোট ২,২৩৫ কেজি বিভিন্ন ধরণের সার জব্দ করা হয়।

নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “সার ব্যবস্থাপনা আইন, ২০০৬” এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০হাজার টাকা অর্থদণ্ড ও আলাদা আলাদা মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। তাদের দোকান ২,২৩৫ কেজি বিভিন্ন ধরণের সার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয়ের করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।


এই বিভাগের আরো খবর