শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

নাটোরের নলডাঙ্গায় রোপা আমন ধান ও পেঁয়াজ বীজ পেলো ৬০০ প্রান্তিক কৃষক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৬০০ জন ক্ষ্রদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসুচীর আওতায় রোপা আমন ধানর বীজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরন বিতরণ করেছে কৃষি বিভাগ।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এইসব প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়। এরআগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল হাসানের সভাপতিত্বে এসময় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্যের প্রতিনিধি ও ব্যক্তিগত সহকারী প্রভাষক আকরামুল ইসলাম স্বপ্নীন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম হাদু সহ আরো অনেকে। মতবিনিময় শেষে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ বিতরন তুলে দেন অতিথিরা।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস জানান, ২০২২-২৩ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমণ প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৪০০ জন কৃষককে রোপা আমন (উপসী জাত) ধান বীজ, ১০০ জন কৃষককে হাইব্রিড জাতের ধান বীজ ও ১০০ জন কৃষককে পেঁয়াজ বীজ দেওয়া হচ্ছে। এরমধ্যে ৪০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার আর ১০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পরিমাণ মতো সূতলী, পলিথিন ও বালাইনাশক সহ নগদ দুই হাজার আট শত টাকা প্রদান করা হয়। তিনি বলেন, এসব উপকরন কৃষকরা যথাযথ ব্যবহার করলে কৃষিতে উতিবাচক ভুমিকা রাখবে এবং কৃষকরা লাভবান হবেন। কৃষি অর্থনীতি হবে সমৃদ্ধশালী।


এই বিভাগের আরো খবর