বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নাটোরে সাংবাদিক মুজিবর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাটোর প্রতিনিধি
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাবেক সিনিয়র সাব এডিটর, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মরহুম মুজিবর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাব এর উদ্যোগে প্রেসক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক মুজিবর রহমান চৌধুরীর কর্মময় সাংবাদিকতা জীবন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ভূমিকার উপর আলোকপাত করা হয়।

ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মরহুম মুজিবর রহমান চৌধুরীর সহদর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাংবাদিক সজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম। উল্লেখ্য, ২২ আগস্ট ভোরে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার মৃত হাবিবুর রহমান চৌধুরীর তৃতীয় ছেলে।


এই বিভাগের আরো খবর