বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নাটোরে ১৬টি চোরাই মোটরসাইকেলসহ ৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

নাটোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ১৬টি  মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় নাটোর পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বগুড়া  জেলার গাবতলী থানার পুরাদহ এলাকার বাদশা সরকারের ছেলে মো. দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার পাখাইলকান্দি এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪৫), পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর এলাকার হিরু খানের  ছেলে  মো. শামীম খান (২০), পাবনা  জেলার আমিনপুর থানার কালিনগর এলাকার  মৃত এরশাদ আলীর ছেলে মো. নাছির উদ্দিন (২৬), রাজশাহী জেলার এয়ারপোর্ট বাইয়া এলাকার মো. শামীম বাবুর ছেলে  মো. আল-আমিন ইসলাম (২৭), পাবনা  জেলার  বেড়া থানার পূর্ব শ্রীকন্ঠদিয়া এলাকার  মো. সোলেমান  শেখের  ছেলে  মো. খবির  শেখ (২২), সিরাজগঞ্জ  জেলার শাহজাদপুর থানার বাতিয়া এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে মো. বাচ্চু মিয়া (৫৩) এবং পাবনা  জেলার আতাইকুলা থানার চুলকাটা এলাকার মিনহাজ উদ্দিনের  ছেলে  মো. জিয়াম  হোসেন জিম (২০)।

পুলিশ সুপার  মো.তারিকুল ইসলাম জানান, নাটোর  জেলার সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের  মো. ওসমান গণির একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হলে সিংড়া থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  এঘটনায় পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের  গ্রেফতারের জন্য কাজ শুরু করে।

পরে সিরাজগঞ্জ  জেলার শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রাম থেকে মামলার  চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তাদের তথ্যানুয়ায়ী সিরাজগঞ্জ ও পাবনা  জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।


এই বিভাগের আরো খবর