আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)এর আয়োজনে উপজেলা ডায়াবেটিক হাসপাতালে উক্ত সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর সহ-সভাপতি ডাঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, ঢাকা সেরে বাংলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাডাস এর আজীবন সদস্য আলী আহসান খান পারভেজ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাডাসের আজীবন সদস্য এনামুল হক,জামালপুর কলেজের অধ্যক্ষ আজীবন সদস্যে কাজি মঞ্জুল মোরশেদ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য বাবুল দত্ত, আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ,কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি,ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ শামসাদ সিদ্দিক,
আবুল ইসলাম মানিক সহ প্রমুখ।
নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)এর ক্যাশিয়ার বাবু স্বপন কুমার সাহা বিগত অর্থবছরের আয় ব্যায়ের হিসাব নিকাশ উপস্থাপন করেন। এ সময় উক্ত সাধারণ অধিবেশনে বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।