ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি বাজুপাড়া গ্রামের মো,আঃ রাশিদ(৬৫) মো,রুবেল মিয়া (৩৬)শামীম মিয়া(৪০) মিলন মিয়া (৩৮) সোহেল মিয়া (২৮) সর্বপিতা আঃ রাশিদ গংদের বিরুদ্ধে সৌদি প্রবাসী জুয়েলের ৬০ শতক জয়গা দখল করে বোরো দান রোপনের গুরত্বর অভিযোগ উঠেছে।
থানায় অভিযোগ সূত্রে ও সর্জমিনে তদন্ত সাপেক্ষে জানাযায় যে জুয়েল মিয়া দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী এই সুবাদে সে রুবেল মিয়ার মাধ্যমে তার শ্যালক আফজাল কে ১১ মাস পুর্বে একটি খাদ্য ডেলিভারি কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে সৌদি আরব নিয়ে যান। উক্ত কোম্পানিতে কাজ দেওয়ার কয়েক মাস পর কোম্পানিটি বন্ধ হয়ে যায়।কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার সুবাদে ১/২ মাস আফজাল মিয়ার কাজের বেগাত ঘটে।কিছুদিন পর অন্য একটি কোম্পানিতে কাজের ব্যাবস্থা করে দেন।
এখন সে সঠিক ভাবে কাজ করে যাচ্ছেন এবং বেতন ভাতাও নিয়মিত দেশে পাঠাচ্ছেন।এমনকি প্রবাসী জুয়েল মিয়া দুই মাস বসে থাকার কারনে ৮৫ হাজার টাকাও প্রদান করেন। এর পরও রুবেল মিয়া ৬০ শতাংশ জায়গা দখল করে বোরো দান রুপন করেন।এ বিষয়ে স্থানীয় সমাজ সেবক নজরুল ইসলাম খান ও কামাল হোসেন জানান বিষয়টি এলাকাবাসী অবগত আছেন দুই মাস বসে থাকার কারনে কিছু টাকাও দেওয়া হয়েছে। এর পরও ৬০ শতক জায়গা অন্যায় ভাবে দখল করে ধান রোপন করেন যা গুরুত্বর অন্যায় হয়েছে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান আমরা লিখিত অভিযোগ পেয়েছি এসআই সাইদুল ইসলামকে তদন্তভার দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।