ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯ নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় এলাকার ফসলি জমি দিয়ে ব্যক্তিগত উদ্যোগে দুটি গ্রামের কৃষকের নানা সমস্যা সৃষ্টি করে খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(১১ জানুয়ারি) দুপুরে ধরগাঁও বিলপাড় এলাকাবাসীর আয়োজনে খাল খনন স্থানে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দীন তিনি বলেন এই খালটি অনেক আগেই বিলীন হয়ে গেছে,এটার কোন এখন অস্তিত্বই নেই , তাই এই খালটি খনন হলে উপকারের চেয়ে ব্যাপক ক্ষতি হবে দুটি গ্রামবাসী,তাই আমরা এই খাল খননের বিরুদ্ধে অবস্থান করেছি। আমরা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ফায়জুল ইসলাম জানান পার্শ্ববর্তী চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুব আলম এই খাল খনন কাজের নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাকে অনুরোধ জানাই যেন এই খাল খনন কাজ বন্ধ রাখেন।
এ সময় এছাড়াও বক্তব্য রাখেন হাফিজুর রহমান,রুহুল আমীন,নবী হোসেন সহ প্রমুখ। এ সময় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।