সোমবার (৫ জানুয়ারি) বিকালে নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি এবি সিদ্দিক খসরুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দীন ফকির রঞ্জু(আমার দেশ)প্রেসক্লাবের অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল(চ্যানেল এস) দৈনিক মানব কন্ঠের নান্দাইল উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল হক,দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাও, হাবিবুর রহমান,মঞ্জুরুল হক (দৈনিক বর্তমান, ফরিদ মিয়া(সময়ের কাগজ) সাফায়াত হোসেন(আলোকিত সকাল) সহ অন্যন্য সাংবাদিকবৃন্দ।
মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থ্যতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন নান্দাইল চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন।
এছাড়াও উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।