আজ সোমবার (৯ মার্চ)নান্দাইল চৌরাস্তায় দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল-এর ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ,ভাই ভাই ইলেকট্রনিক-এর স্বত্বাধিকারী মোঃ মহসীন উদ্দিন, মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার মো: মশিউর রহমান।
এ সময় অতিথিরা মার্সেল ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের নারী বিজয়ী নান্দাইলের ফারজানা আক্তার মৌসুমীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “মার্সেল সবসময় সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্য ও অফার নিয়ে কাজ করে। তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়ানো।
মার্সেল ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের নারী বিজয়ী নান্দাইলের ফারজানা আক্তার মৌসুমী জানান আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত আনন্দিত, সকলকে আহবান করি মার্সেল এর পণ্য ক্রয় করার জন্য।