ময়মনসিংহের নান্দাইলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শেরপুর রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র, ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কার প্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম,তিঁনি এ সময় বলেন আমি সাধারন মানুষের পাশে আছি সব সময় থাকবো, শুধু আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।এ ছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম,বইপড়া আন্দোলন নান্দাইল শাখার সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় বিভিন্ন উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।