বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

এক নারীকে হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন

হয়রানি, হুমকি ও জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের বাসিন্দা ছায়েরা খাতুন (৫৬)। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্থানীয় প্রভাবশালী কামরুল ইসলাম চরজব্বার থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ছায়েরা খাতুন বলেন, ‘একসময় হাতিয়ার বয়ারচর এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতাম। স্বামী আবদুল মোতাবেলকে আমাদের বাড়ির জায়গা নামমাত্র মূল্যে বিক্রি করতে চাপ দেন কামরুল। এতে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে স্বামী ও আমাকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে বাড়িতে আটকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন কামরুল। দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের ব্যাপক মারধর করা হয়। পরে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘ওই ঘটনার কয়েক মাস পর স্বামী মারা যাওয়ায় কামরুলের অত্যাচারে নিরুপায় হয়ে আমি সন্তানদের নিয়ে স্বামীর ভিটাবাড়ি ছেড়ে সুবর্ণচরের পূর্ব চরবাটায় চলে আসি। কিন্তু তাতেও থামেননি কামরুল। তিনি আমার কাছে তিন লাখ ২০ হাজার টাকা পাবে বলে ভুয়া স্ট্যাম্প তৈরি করেন। চলতি বছরের ২ অক্টোবর বিকালে চরজব্বর থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে আমাকে থানায় ডেকে ওই টাকা দাবি করেন। কিন্তু ওই স্ট্যাম্পের স্বাক্ষর আমার নয়। কামরুল আমার কাছে কোনও টাকা পায় না বলে পুলিশের ওই কর্মকর্তাকে জানানোর পরও পুলিশ কর্মকর্তা ক্ষতিপূরণ বাবদ আরও ৬০ হাজারসহ তিন লাখ ৮০ হাজার টাকা ৯ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়ে আমার থেকে বিভিন্ন কাগজে আরও পাঁচটি স্বাক্ষর নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করলে ক্ষিপ্ত হয়ে উঠেন কামরুল এবং ওই পুলিশ কর্মকর্তা। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম প্রকাশ বলেন, ‘আমিসহ কয়েকজন পাওনাদার ছায়েরা খাতুন ও তার ছোট ছেলে আরিফকে চট্টগ্রাম থেকে ধরে এনে তৎকালীন চেয়ারমানের কাছে সোপর্দ করেও কোনও সমাধান পাইনি। পরে থানায় অভিযোগ দিই। আমি তার কাছে যে টাকা পাবো, তার কাগজপত্র আছে।’

চরজব্বার থানার এসআই আনছার উল্যাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামরুল ইসলাম ওই নারীর ভাগনির জামাই। ছায়েরা খাতুনের কাছে টাকা পাবে মর্মে কামরুল থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে আমি তাদের দুই জনকে থানায় ডাকলে তারা বিষয়টি নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলে চলে যান। তবে ছায়েরা খাতুনকে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ বা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়টি মিথ্যা।’


এই বিভাগের আরো খবর