মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের এমপি হয়ে মানুষের সেবা করতে চাই : অধ্যক্ষ কামরুল হাসান মিলন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের এমপি হয়ে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, বিজয়ী হলে যে কেন্দ্রে সব থেকে কম ভোট পাওয়া যাবে সে এলাকায় সবার আগে যাবেন তিনি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, সুযোগ পেলে আগামী দিনে সমৃদ্ধ ফুলবাড়ীয়া গঠন করার ব্যপারে ঐক্যবদ্ধ হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। এসময় তিনি সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

দলের এক সাবেক নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। এক্ষেত্রে কোন চ্যালেঞ্জ মনে করছেন না তারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, আব্দুর রউফ রাব্বানী, মোহাম্মদ আব্দুল কাদের, পৌর আমীর আব্দুল খালেক, জামায়াত নেতা এসএম শাহজাহান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার ওমর শরীফ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্যরা।

 


এই বিভাগের আরো খবর