শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

‘নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বই প্রকাশ

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন সাহিত্য ডেস্ক : বাংলাদেশের ছাত্র ও শিক্ষকদের জাতীয় ৬টি আন্দোলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বইটি। ব্রাইট ফিউচার পাবলিকেশন ৩৮/২ বাংলা বাজার থেকে বইটি প্রকাশিত হয়েছে। ৭০৮ পৃষ্ঠার আর্ট পেপারে বইটির মূল্য রাখা হচ্ছে ১৪০০ টাকা।

মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের গবেষণা ও সার্বিক সহযোগিতায় বইটি পাওয়া যাচ্ছে ব্রাইট ফিউচার পাবলিকেশনে ০১৫৭৭৩৭০৪০১ ও ০১৯৭৯৮৮১১৩৩। তা ছাড়া অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকম ও খাতাপেন্সিল ডটকমে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র (প্রধান সমন্বয়ক) ফারুক আহমাদ আরিফ লিখিত ও সম্পাদিত বইটিতে স্থান পেয়েছে দেশের ইতিহাসে মোড় ঘুরানো ৬টি জাতীয় আন্দোলন।

আন্দোলনগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে ‘নো ভ্যাট অন এডুকেশন’, ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতৃত্বে কোটাসংস্কার আন্দোলন, ২০১৮ সালের আগস্টে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালে কোটা বাতিলের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

তা ছাড়া ২০১৫ সালে স্বতন্ত্র পেস্কেলের দাবিতে ও ২০২৪ সালে সর্বজনিন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের দুটি আন্দোলন।

দেশের ইতিহাসে এ ৬টি আন্দোলন সম্প্রতি বিজয়ী হওয়া অন্যতম আন্দোলন। এসব আন্দোলনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। সেইসঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছে। বইটিতে এসব আন্দোলন নিয়ে গণমাধ্যমের সংবাদ, কলাম, সাক্ষাৎকার, বিভিন্নজনের স্মৃতিচারণ, তৎকালীন মন্ত্রী ও উপদেষ্টাদের সাক্ষাৎকারসহ নানা আঙ্গিক যুক্ত হয়েছে।

বইটি ছাত্র ও শিক্ষক আন্দোলনের সঙ্গে দেশের সাধারণ মানুষসহ অন্যান্য বিশাল চিত্রপট তুলে ধরা হয়েছে।

এ ব্যাপারে বইটির প্রধান সম্পাদক অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস বলেন, আমাদের দেশে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন হয়েছে। সঠিক সময়ে না লেখার কারণে এসবের অনেক ইতিহাস হারিয়ে গেছে। সে বিষয়টি সামনে রেখে ২০১৫ সালের নো ভ্যাট অন এডুকেশন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,
২০১৫ সালে স্বতন্ত্র পে-স্কেল ও ২০২৪ সালে সর্বজনিন পেনশন প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের দুটি আন্দোলন নিয়ে বইটি লেখা ও সম্পাদনা করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, বইটি সকলের সঠিক তথ্য পেতে সহযোগিতা করবে।

বইটির সহ-লেখক ফারুক আহমাদ আরিফ বলেন, বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বইটিতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ, ছবি, কলাম, সাক্ষাৎকার স্থান পেয়েছে। ছাত্র, শিক্ষক আন্দোলনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ এবং দেশের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতার চিত্র উঠে এসেছে। বইটিতে দেশের সকল পর্যায়ের মানুষের সম্পৃক্ততার জলন্ত উদাহরণ। তাই আমরা আশাকরি প্রত্যেক ব্যক্তি ও পরিবার বইটি থেকে উপকৃত হবে।

 


এই বিভাগের আরো খবর