শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

পত্নীতলায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ২১ জুন, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন

সপ্তাহ পরেই পবিত্র ঈদ-উল-আযহা। নওগাঁর পত্নীতলার হাট-বাজারে জমজমাট পশুরহাট। চাহিদার তুলনায় আমদানী বেশি থাকলেও এবার দামও চড়া। গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এবার পশু পালনে খামারীদের খরচ বেড়েছে। দাম বেশি হওয়ায় ক্রেতারাও অপেক্ষা করছেন, বিভিন্ন হাট-বাজার ঘুরে-ঘুরে দেখছেন পছন্দের পশু। এদিকে ক্রেতাদের পছন্দ অনুযায়ী ও মাংসের ওজন অনুমান করে কিনছেন পশু। কিন্তু পশু ক্রয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।

পত্নীতলা উপজেলা সদর নজিপুর নতুনহাট, মধইল, শিবপুর হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে। উপজেলার খামারীরা দেশী জাতের প্রচুর পশু পালন করেছেন কুরবানীর ঈদকে সামনে রেখে। হাট গুলোতে বেড়েছে গরুর বেপারীদের আনা-গোনা।

উপজেলার গরুর বেপারী লুৎফর রহমান জানান, ‘গরুর মালিকরা আকাশচুম্বী দাম চাচ্ছেন। আমরা গত বছর যে গরু কিনেছি ৬০-৬৫ হাজার টাকায়, এবছর তা বেড়ে হয়েছে ৭৫-৮০ হাজার টাকায়। আমরা এ হাট থেকে সে হাট হন্যে হয়ে ঘুরছি দু’টাকা কমের আশায়।’

পশুর হাটে কুরবানী উপলক্ষে জনস্বার্থে প্রতারনার কবল হতে রক্ষায় বাড়তি নজরদারি বাড়ানোর পাশাপাশি জালনোট সনাক্তকরণ বুথ বসানো হয়েছে। সোনালী ব্যাংক লি: ও মার্কেন্টাইল ব্যাংক লি: পক্ষে এ বুথ পরিচালনা করা হচ্ছে। হাটে খাজনার পরিমাণ প্রদর্শিত সাইনবোর্ড টাঙানোর নীতিমালা থাকলেও তা কোন হাটেই চোখে পড়েনি। তবে সরকারি নির্ধারিত খাজনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ইজারাদাররা অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ করেন ক্রেতারা। খাজনার রশিদেও খাজনার অংক নেই! ক্রেতারা অভিযোগ করেন, প্রতি ছাগলে দেড়’শ পরিবর্তে তিন’শ ও গরুপ্রতি তিন’শ পরিবর্তে ছয়’শ টাকা খাজনা আদায় করছেন হাট ইজারাদাররা। এতে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলেও ক্রেতাদের মধ্যে অনেকেই এই প্রতিবেদকের নিকট ক্ষোভ প্রকাশে জানায়।

এ বিষয়ে জানতে পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল হাকিমের সাথে বার বার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 


এই বিভাগের আরো খবর