বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

পদ্মার চরে জোড়া খুনের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন  

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

পদ্মার চরে জোড়া খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নিহতের বাবা-মাসহ স্বজনরা হত্যার বিচার চেয়ে নিজেরা অঝোরে কেঁদেছেন। চোখের পানি আটকে রাখতে পারেননি অন্যরাও।
শুক্রবার(৩১-১০-২০২৫) নিহত-আহতের পরিবার ও এলাবাসীবাসীর ব্যানারে  বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে  আমান মন্ডল, নাজমুল মন্ডলকে গুলি করে হত্যাসহ মুনতাজ মন্ডল ও  রাবিক হোসেনকে আহত করার  প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারি-পুরুষ অংশ নেন। মানববন্ধনের ব্যানারের এক পাশে নিহত-আহতের ছবি আরেকপাশে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনের ছবি সাঁটিয়ে তাদের  সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের  গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
উপজেলার নীচ খানপুর গ্রামের নিহত আমান মন্ডলের বাবা মিনাজ মন্ডল বলেন, দিন দুপুরে গুলি করে আমার ছেলেসহ নাজমুল মন্ডলকে হত্যাসহ মুনতাজ মন্ডল ও  রাবিক হোসেনকে গুরুতর আহত করার পরেও আসামীরা  এখানো গ্রেপ্তার হয়নি। তাদের স্বজনরাও ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। প্রশাসনকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন তিনি। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের ভাষ্য, হত্যাকাণ্ডের ৫ দিন পার হলেও মূল আসামিদের ধরতে না পারা রহস্যজনক। খানপুর গ্রামের বাসিন্দা আশরাফ মন্ডল  বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তার করলে তাদের ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা যাবে। হত্যাকাণ্ডের শিকার নাজমুলের বাবা শুকুর মন্ডল মানববন্ধনে ছেলে হত্যার বিচার চেয়ে আর কিছু বলতে পারেননি। তারা হাউমাউ করে কেঁদে ফেলেন।
জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তের ১৪ হাজার মাঠ নামে পরিচিত চাকলার চর এলাকায় কাশবন/খড়ের ক্ষেত নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের  ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন- রাজশাহীর বাঘা উপজেলার নীচ খানপুর গ্রামের মিনাজ মন্ডলে ছেলে আমান মন্ডল (৩৬), শুকুর মন্ডলের ছেলে নাজমুল মন্ডল(২৬) চান মন্ডলের ছেলে মুনতাজ মন্ডল(৩২) ও আশরাফ মন্ডলের  ছেলে রাকিব হোসেন (১৮)। এর মধ্যে আমান মন্ডল ও নাজমুল মন্ডল মারা যায়। অপর দুইজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছে।
চান মন্ডল জানান, নদী ভাঙনের শিকার হয়ে তারা বর্তমানে রাজশাহীর বাঘা উপজেলার নীচ খানপুর গ্রামে বসবাস করছেন। রাজশাহীর বাঘা,কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তের ১৪ হাজার মাঠ নামে পরিচিত চাকলার চর এলাকায় তাদের পৈত্রিক জমি রয়েছে। সেই জমিতে তারা কাশবনের খড় কাটছিলেন। কথিত ‘কাকন বাহিনী’র লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই জমি দখলে নিতে এলোপাথাড়ি  গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ ৪জনের মধ্যে দুইজন মারা গেছে।
এ ঘটনায় বাহিনীর প্রধান দৌলতপুর থানার মাঝদিয়াড় বৈরাগী চরের জমির উদ্দীন মাষ্টারের ছেলে হাসানুজ্জামান ওরফে কাকন ইঞ্জিনিয়ারকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত২০/৩০জনকে আসামী করে নিহত আমান মন্ডলের বাবা মিনাজ মন্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে,পবর্তীতে পুলিশ শর্টগানের কার্তুজের ৫৫ রাউন্ড খালি খোসা ও ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
 এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার (২৮-১০-২০২৫) দুপুর অনুমান ১২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লিটন ঘোষ (৩০) নামে একজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে মরদেহের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। লিটন ঘোষ কুষ্টিয়ার ভেড়ামারা থানার রায়টা ঘোষপাড়া গ্রামের মৃত জামরুল ঘোষ এর ছেলে।
 বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিউদ্দিন বলেন,তার শরীরে অসংখ্য জখমের চিহ্ন ছিল। সংঘর্ষের ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, দৌলতপুর-বাঘা সীমান্তে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান সেখ জানান,  হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মিনাজ মন্ডল বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত২০/৩০জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। আসামী গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।


এই বিভাগের আরো খবর