বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় নববর্ষ উপলক্ষে ৪দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এমপি রশীদুজ্জামান

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

শুভ নববর্ষ-১৪৩১ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের উদ্যোগে উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের‌ আয়োজন করা হয়েছে। ৪দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি।

এসময় এমপি রশীদুজ্জামানকে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন, বর্ষবরণ আমাদের জাতির একটা অন্যতম কৃষ্টি কালছার। যুগযুগ ধরে বাঙালি জাতি এটা যথাযথভাবে পালন করে আসছেন। আমাদের অতীত ঐতিহ্য ধরে রাখার একটা অন্যতম উৎসব এ বর্ষবরণ। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এ দিবসে এটাই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, আমার নেতা/ কর্মীরা এমন কোন কাজ করবেনা যাতে তাদের কর্মফলের‌ জন্য শাস্তি পেতে না হয়। এছাড়াও আগামীতে কোথাও লবণ পানি উঠবেনা। মিষ্টি পানির ফসল ফলিয়ে কৃষি নির্ভর করে গড়ে তুলতে হবে পাইকগাছা- কয়রাকে। ১লা বৈশাখ (রোববার) সন্ধ্যায় আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পল্লী চিকিৎসক ও প্রভাষক মোঃ হালিম সানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির সভাপতি নুরুজ্জামান গাজী।

আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়লের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক মোমিন উদ্দীন, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, এ্যাড পিযুষ কান্তি বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম ঘোষ, আব্দুস সামাদ মোড়ল, সংসদ সদস্যের ভাইপো মেহেদী আল মাসুদ সবুজ, আইনজীবী সহকারী সহিদুল ইসলাম সরদার, বাজার কমিটির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক রিপনুজ্জান রিপন, যুবলীগ নেতা আমান উল্লাহ আমান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মোকলেছুর রহমান বাবলু, মোঃ হাবিবুজ্জামান, জামাল মোড়ল, রহমত মোড়ল, মনিরুজ্জামান মনি, আল আমিন বিশ্বাস, ফিরোজ আহমেদ, বাক্কার বিশ্বাস, ফজলুর রহমান ফনু, শাহজাহান শেখ, শেখ নিজামউদ্দিন, ইকলাছুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, ইজাজুল ইসলাম, বাবু মোড়ল, জসিম মোড়ল, রবিউল ইসলাম, আওয়াল সরদার, জীবনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর