বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

পারিবারিক কলহের জের ধরে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

পারিবারিক কলহের জের ধরে নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দিয়ে ওমর বক্স (৫৮) নামে এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।

ওমর বক্স দামুয়া গ্রামের মৃত জছের আলী সরদারের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর বক্সের স্ত্রী-সন্তান নওগাঁ শহরে বসবাস করতেন। আর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে তার মা থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে ওমর বক্স গ্রামের বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর ঘুম থেকে উঠে ওমর বক্স ও তার মা ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে ছেলে ওমর বক্সের জন্য তার মা রান্না করতে যান। রান্না শেষে ওমর বক্সকে ডাকতে গিয়ে তার মা দেখেন ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় ওমর বক্স ঝুলছে। এরপর ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়।

তার স্বজনদের দাবি- দীর্ঘদিন ধরে ওমর বক্সের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে হতাশাগ্রস্থ হয়ে ওমর বক্স আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওমর বক্সের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিনি আত্মহত্যা করেছেন। ওসি আরও জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ওমর বক্সের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।


এই বিভাগের আরো খবর