পিরোজপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে পৌর জামায়াত।
আজ রবিবার সকাল ৮ টায় পিরোজপুর-নামাজপুর-ইন্দুরকানী সড়কটির পৌরসভার বলেশ্বর ব্রীজ সংলগ্ন এলাকার ভাঙ্গা রাস্তা পৌর জামায়াতের উদ্যোগে সংস্কার করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের ৪ দফা কর্মসূচির সমাজ সংস্কারের অংশ হিসেবে পিরোজপুরে এ ভাংঙ্গা রাস্তা মেরামত করেন তারা।
এই সময় পৌর জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কার করা হয়। পিরোজপুর পৌরসভা রাস্তাটির কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।
সংস্কার কাজে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক ও পিরোজপুরে পৌর জামায়তের আমির ইসহাক আলী খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।