বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

পুঠিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় নেতাকর্মীদের মতবিনিময়

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানেশ্বর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুঠিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বানেশ্বর সরকারি কলেজের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতা কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
মতবিনিময় সভায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের টোটাল রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আগের গতানুগতির রাজনীতির ধারা আর নেই।

বদলে যাওয়া বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সম্পর্কে আমরা সকলকে জানাতে এসেছি। তৃণমূল রাজনীতির প্রবর্তক জনাব তারেক রহমানের এই ৩১ দফার মধ্যে সাধারণ মানুষের সকল প্রশ্নের উত্তর রয়েছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগ সম্ভব হয়েছে। অন্যায়-অবিচার, বৈষম্য আর অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আগামীতে দেশের প্রতিটি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন ও সুন্দর রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। এই ৩১ দফাকে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আল-আমীন, যুগ্ম আহ্বায়ক রুবেল আলী, মহানগর ছাত্রদলের আহ্বায়ক আকবর হোসেন জ্যাকি, সদস্য সচিব সৌরভ হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, যুগ্ম সম্পাদক অন্তর হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জামিল,বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নিলয় বাদশা, বানেশ্বর কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ সিজার, ছাত্রনেতা শিমুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাব্বির হোসেন, সুমিত সরকার, নুসরাত জাহান বর্ষা, সম্পা খাতুন, মায়া খাতুন প্রমুখ।


এই বিভাগের আরো খবর