বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম

পুঠিয়ায় শ্রমিকনেতা নুরুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হত্যার বিচার ও মূল পরিকল্পনাকারী আব্দুর রহমান পটলসহ সকল আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পযর্ন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান গেটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক, বিএনপি নেতৃবৃন্দ ও মহিলারাসহ সাধারণ জনতা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্যে রাখেন- নিহত শ্রমিক নেতার মেয়ে ও হত্যা মামলার বাদী নিগার সুলতানা, শ্রমিক নেতা আহসান হাবীব, শরিফুল ইসলাম, জার্জিস রহমান, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, সাবেক মেয়র আসাদুল হক, স্হানীয় বিএনপি নেতা বাবুল মিয়া, মমতাজুল আলম লাল্টু, বাবুল আকতার, একরামুল হক, আলাউদ্দিন আলাল, যুবনেতা মিজানুর রহমান ও নেফাউর রহমান সুমন প্রমুখ।

মানববন্ধনে মামলার বাদি বলেন, ২০১৯ সালের ১০ জুন রাত আটটার দিকে রাজশাহী জেলা সড়ক পরিবহন
শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে তার বাবাকে অপহরণ করা হয়। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অপহরণকারীরা তাকে হত্যা করে পুঠিয়া সদরের এসএস ব্রিক ফিল্ড ইট ভাটায় ফেলে রাখে। পরদিন ১১ই জুন সকাল নয়টার দিকে আমরা তার লাশের সন্ধান পাই। এ ঘটনায় ওইদিনই তার মেয়ে নিগার সুলতানা বাদী হয়ে পটালসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ওই আটজন আসামির নাম বাদ দিয়ে রাজশাহীর বিচারিক আদালতে হত্যা মামলার একটি এফআইআর জমা দেয় পুলিশ।

এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট ভাবে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু পুলিশ মামলার তদন্তে অবহেলা করায় পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে পিবিআই তদন্ত করছে। মামলায় সুনির্দিষ্ট ভাবে ৮ জনকে আসামি করা হলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পিবিআই এখন পর্যন্ত মামলার চার্জশিট দিতে পারেনি। আমরা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করছি।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটি মানববন্ধন হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে। তবে ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও চার্জশিট না হওয়া দুঃখজনক।


এই বিভাগের আরো খবর