বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

প্রায় ৩লক্ষ মানুষ চর্মরোগে আক্রান্ত- ভয়ংকর রূপ নিয়েছে বার-নয় নদী

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

বার-নয় নদীর পানি ক্রমশয় ভয়ংকর দূষিত রূপ নিচ্ছে। নদী তীরবর্তী এলাকার মানুষ নদীর পানি ব্যবহার করছে এবং মাছ শিকার করে জীবিকা নিবারন করছে। রাজশাহী শহরের হাসপাতাল, শিল্প এলাকা ও কলকারখানার বর্জ্য সরাসরি ড্রেন, দুয়ারি খাল ও মহনন্দখালী খালের মাধ্যমে নওহাটায় গিয়ে বারনই নদীতে মিশছে। এতে নদের পানি ভয়ংকর রূপ নিয়েছে। রাজশাহীর শহরের সকল ধরনের ময়লা পানি ও বর্জ্যরে কারনে এই নদীর পানি ব্যবহার অনুপযোগি হয়েছে বলে স্থানীয়দের দাবি। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না।

রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ এর জরিপ অনুযায়ী, শিশু-বৃদ্ধসহ হাজারো মানুষ দাদ, ফাঙ্গাস, স্ক্যাবিস, খোসপাঁচড়া ও জকইচে আক্রান্ত হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসায় নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। পাশাপাশি, নদের মাছ মারা যাচ্ছে, বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও জেলে গোষ্ঠির জীবিকা।
জেলা শহরের অপরিশোধিত বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়েছে বারনই নদ। এই নদীর পানি ব্যবহার করায় রাজশাহী ও নাটোর জেলার নদী পারের প্রায় তিন লাখ মানুষ নানা জটিল চর্মরোগে আক্রানমশ হয়েছে। ছোঁয়াচে হওয়ার কারনে এই রোগগুলো দ্রুত মানুষেল শরীরে ছড়িয়ে পড়ছে।

পবা উপজেলার নওহাটায় শত শত মানুষ চর্মরোগে আক্রান্ত। এই এলাকার ৫শতাধিক বেশি মানুষ চর্ম রোগে আক্রান্ত। অনেকের চিকিৎসা করেও সুফল পাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা। একইভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা রুবিনাসহ একাধিক স্থানীয়রা জানায়, তাঁদের পরিবারের ৬জন সদস্য প্রায় ১বছর বেশি সময় ধরে চর্ম রোগে আক্রান্ত। সরকারী হাসপাতাল থেকে তেমন কোন চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

নদী গবেষক মাহবুব সিদ্দিকী সতর্ক করে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসাকে জরুরি ভিত্তিতে বর্জ্য শোধনাগার নির্মাণ করতে হবে, নইলে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দেবে।
রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ জানান, বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রকল্প প্রণয়ন চলছে। সার্বিক বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম বলেন, “বারনই নদের পানি ব্যবহার ও মাছ খাওয়ার কারণে চর্মরোগ ছড়াচ্ছে। জনগণকে সচেতনাসহ দ্রুত এই নদীর পানি ব্যবহার বন্ধ করার বিষয়ে অবগত করতে হবে।


এই বিভাগের আরো খবর