ডেস্ক রিপোর্ট : প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী ডটকমের সিইও মো. পাভেল হোসেনকে সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-৪। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।