বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক–বাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেরপুর–ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সার্জেন্ট ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১৮ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার কাড়াহা কাকলি রাইস মিল সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন—সেনাসদস্য সার্জেন্ট রেজাউল করিম (২৮) ও বাসচালক সাজেদুল বিশু (৩২)। সার্জেন্ট রেজাউল করিম ৮ বেঙ্গল ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। জানা গেছে, তাঁর চাকরির মেয়াদ শেষ হতে আর মাত্র ছয় মাস বাকি ছিল। বাসচালক সাজেদুল বিশুর বাড়ি শেরপুর সদর উপজেলার কানাশাখোলা মধ্যপাড়া গ্রামে।
পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা যায়, সকালে ইউনিটের সদস্যরা ক্যাম্পের কার্যক্রম শেষে ফুলপুর থেকে ময়মনসিংহে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে পথে সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক সাজেদুল বিশুর মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন—সার্জেন্ট পান্থ (২৪), শিশু সারা (১১), তুবা (১২), আসিয়া (৬৫), সেকান্দার আলী (৫৫), লুৎফর নাহার (৫০), আকলিমা (২৫), এমদাদুল (৩৮), আব্দুল বাশার (৩৮), ফয়েজউদ্দিন (২৭), আকলিমা (২৯), ফায়ার সার্ভিস কর্মী শাহজাহান (৪০), স্বপ্নীল মিয়া (২৫), মাইনুল হাসান (৫০), হাসানুজ্জামান (৪৮), নাজমুল (৫০)সহ আরও কয়েকজন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর