বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ায় জনসমুদ্রে তারেক রহমান: বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে আবারো উন্নয়ন শুরু হবে

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় এসে টানা জনসভা, পথসভা, ধর্মীয় কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেন।

প্রতিটি কর্মসূচিতেই ছিল একটাই মূল বার্তা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান।

বৃহস্পতিবার রাতের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা যেন পরিণত হয় জনসমুদ্রে। বিকেল থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে।

রাত গভীর হলেও মানুষের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। বক্তব্যের শুরুতেই বগুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, তিনি কিছু দিতে আসেননি, বরং মানুষের দোয়া, সমর্থন ও মানসিক শক্তি চাইতে এসেছেন। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি জোর দিয়ে বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে জনগণের সরাসরি সমর্থন প্রয়োজন। বগুড়াবাসীকে উদ্দেশ করে তিনি আহ্বান জানান, শুধু নিজের এলাকার নয়, গোটা দেশের ভবিষ্যৎ ভেবে ভোট দেওয়ার জন্য। একই সঙ্গে “বগুড়াকে বিতর্কিত করা যাবে না” উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই সব সুযোগ বণ্টন হবে, যাতে কেউ বলতে না পারে বগুড়ার জন্য অন্যায় সুবিধা নেওয়া হচ্ছে।

পরদিন শুক্রবার সকালে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এতে উপস্থিত মানুষের মধ্যে মানবিক দিকটি বিশেষভাবে আলোচিত হয়।

এরপর জুম্মার নামাজ আদায় করেন বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে, যা তার উদ্যোগেই নির্মাণ শুরু হয়েছিল। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর ঐতিহাসিক মহাস্থানগড়ে শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।

দুপুরে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় আবারও ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, অতীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলেই উন্নয়ন হয়েছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের রায় প্রয়োজন। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি পুরো এলাকা মুখরিত করে তোলে।

দিনব্যাপী এই কর্মসূচিতে দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী এবং হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণে বগুড়ার রাজনৈতিক পরিবেশ নতুন মাত্রা পায়। তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে আসে ঐক্য, উন্নয়ন ও গণতন্ত্রের কথা—আর সেই লক্ষ্যেই বগুড়াসহ সারাদেশে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জোরালো আহ্বান।


এই বিভাগের আরো খবর