বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

বগুড়ার ক্রীড়াঙ্গন ও দই শিল্পে শোকের ছায়া: এশিয়া সুইটসের অন্যতম প্রতিষ্ঠাতা নুরুল আলম টুটুলের ইন্তেকাল

মাহফুজ মন্ডল, বগুড়া
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

বগুড়ার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক প্রতিভাবান ভলিবল খেলোয়াড়, গুণী ক্রীড়া সংগঠক এবং বিখ্যাত দই প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়া সুইটস-এর অন্যতম প্রতিষ্ঠাতা নুরুল আলম টুটুল আর নেই।

তিনি আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নুরুল আলম টুটুল শুধু একজন দক্ষ ক্রীড়াবিদই ছিলেন না, ছিলেন নতুন প্রজন্মের ক্রীড়াবিমুখ তরুণদের ক্রীড়ামুখী করে তোলার অনন্য এক কারিগর। বহু তরুণ খেলোয়াড় তাঁর হাতে গড়ে উঠেছে। দীর্ঘদিন তিনি ভলিবল খেলোয়াড় ও সংগঠক হিসেবে বগুড়ার ক্রীড়াঙ্গনে রেখেছেন বিশিষ্ট অবদান।

১৯৮৫ সালে তিন ভাই মিলে এশিয়া সুইটস প্রতিষ্ঠা করেন। শুরুটা ছিল একটি ছোট চায়ের দোকান থেকে। পরে ঐতিহ্যবাহী বগুড়ার দই ও মিষ্টির বিশ্বস্ত ব্র্যান্ডে রূপ নেয় প্রতিষ্ঠানটি। ২০০৬ সালে রিয়াজ কবিরাজের সহায়তায় দই উৎপাদনের নতুন ধারা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ১,০০০ কেজি দই উৎপাদন করে, যা দেশের নানা প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বগুড়ার ৪০০ দই কারখানার মধ্যে এশিয়া সুইটস সবচেয়ে মানসম্পন্ন ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

নুরুল আলম টুটুলের মৃত্যুতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠন, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানান,
“নুরুল আলম টুটুল ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অবদান বগুড়ার ক্রীড়া ও খাদ্য সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মৃত্যুকালে তিনি রেখে গেছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী, পরিবার এবং এক অনন্য ইতিহাস। বগুড়ার মাটি তাঁর অবদানে চিরঋণী হয়ে থাকবে।


এই বিভাগের আরো খবর